অভ্যন্তরীণ সংকটে ইস্পাত শিল্প পিছিয়েছে: বাণিজ্য উপদেষ্টা 

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

শিল্পের অভ্যন্তরীণ সমস্যার কারণেই দেশের ইস্পাত শিল্প পিছিয়ে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেটাল এক্সপোতে চীন-জাপানসহ অংশ নিয়েছে বিশ্বের নানা দেশের প্রতিষ্ঠান। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, এই খাতে অনেকে অসাধু উপায় অবলম্বন করছেন। আসৎ ব্যবসায়ীদের রুখে দিতে এই খাতের সৎ উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি। 

পাশাপাশি দেশীয় নানা উন্নয়ন অবকাঠামো নির্মাণে দেশীয় ইস্পাত শিল্প ব্যবহারে ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন উপদেষ্টা। 

এসময় এই খাতের নানা সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। দেশীয় শিল্প রক্ষায় নীতি সহায়তা ও প্রস্তুতকৃত ইস্পাত পণ্য আমদানিতে শুল্ক আরোপের দাবি জানান তারা। বলেন, ঝুঁকিতে পড়েছে দেশীয় উৎপাদকরা। 

আরবিএস
দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রমে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য খাতে ব্যাপকভাবে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১১ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর