এনসিপির মনোনয়ন কিনলেন আলোচিত রিকশাচালক সুজন

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের হুমকি-ধামকি তোয়াক্কা না করে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিলেন তিনি।

এদিন সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুজন।  

সুজন জানান, তিনি ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কোনো সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুজন চূড়ান্ত মনোনয়ন পেলে নির্বাচনে আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

আরবিএস
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও মাইনুল হোসেন নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর