বন্দর পরিচালনায় বিদেশিরা: ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা, বাড়বে সক্ষমতা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম

দেশের সমুদ্র ও নদীবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে প্রতিযোগিতা ও সেবা বাড়বে। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেওয়ার সঙ্গে রাজনীতি টেনে আনা ঠিক নয় বলে মনে করে, বন্দর ব্যবহারকারীদের সংগঠন- পোর্ট ইউজার্স ফোরাম। 

দেশের পণ্য আমদানি-রপ্তানির ৮০ শতাংশই হয় চট্রগ্রামসহ অন্যান্য সমুদ্র বন্দর দিয়ে। তবে এসব বন্দরের সেবার মান, দুর্নীতি এবং পণ্য খালাসে ভোগান্তি নিয়ে বরাবরই অভিযোগ করে আসছেন ব্যবসায়ীরা।

সাম্প্রতিক সময় চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং ঢাকার পানগাঁও নৌ বন্দর কন্টেইনার টার্মিনাল পরিচালানায় বিদেশি দুই প্রতিষ্ঠানের সাথে ১০ বছর মেয়াদি চুক্তি করেছে সরকার। এছাড়াও নিউমুরিংসহ আরও কিছু টার্মিনাল বিদেশি পরিচালনায় ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের নেওয়া এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ। তারা বলছে, এতে করে সেবার মান বাড়লে দেশেরই উপহার হবে। 

তৈরি পোশাক খাতের মালিকরা বলছেন, বিদেশিরা বন্দর পরিচালনা করলে তাদের কাঁচামাল এবং তৈরি পোশাক জাহাজীকরণ এবং খালাসে হয়রানি কমবে। ইতোমধ্যেই যার প্রমাণ মিলেছে, সৌদি পরিচালনায় পতেঙ্গা বন্দরের পরিচালনা ও সেবায়।

চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক কামাল উদ্দিন আহমেদ জানান, বিদেশিদের দ্বারা বন্দর ও কন্টেইনার পরিচালনা দোষের কিছু নয়। এতে বন্দরের সক্ষমতা বাড়বে এবং বিদেশি শিপিং লাইনসগুলো বেশি করে বাংলাদেশমুখী হবে।

বর্তমানে বৈশ্বিক তালিকায় একশ সমুদ্র বন্দরের মধ্যে কন্টেইনার পরিচালনায় চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। 

আরবিএস
উত্তরাঞ্চলের নৌ-যোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তুলতে যমুনা নদীর তীরে দুটি নতুন নদী বন্দর ঘোষণা করেছে সরকার।
বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের সংকট উত্তরণ নিয়ে আলোচনার লক্ষ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু ও কিশোরদের মেধা, প্রতিভা...
ছয় জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর