নির্বাচন পর্যন্ত বন্ধ থাকছে এনআইডি’র সংশোধন কার্যক্রম 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

সোমবার বিকেল থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন পর্যন্ত এসব তথ্য সংশোধন করা যায় না বলে জানিয়েছে সংস্থাটি। 

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা পুনঃনির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন গণভোটেরও আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

সবশেষ ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

এদিকে আগামী নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১ হাজার জনের নিবন্ধন ছাড়িয়েছে। এরমধ্যে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাই এগিয়ে রয়েছেন। আর জেলার হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে আছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা। 

সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ডাক বিভাগের সাথে ইসির মতবিনিময় সভায় পোস্টাল ভোট বিডি ওয়েবসাইটে এসব তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারাও উপস্থিত ছিলেন। বর্তমানে, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। 

আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। 

এআরএস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর