বিশ্ব শান্তিরক্ষার অগ্রভাগে বাংলাদেশ, কৃতজ্ঞতা জানালো জাতিসংঘ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের ভূমিকা ও আত্মত্যাগের গভীর প্রশংসা করে আনুষ্ঠানিকভাবে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো ধন্যবাদ বার্তায় জাতিসংঘ জানায়, বাংলাদেশ থেকে ৫ হাজার ৬০০ জনের বেশি সামরিক ও পুলিশ কর্মকর্তা বিশ্বজুড়ে জাতিসংঘের সাতটি শান্তিরক্ষা মিশনে শান্তির জন্য কাজ করছেন, যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষার জন্য তাদের নিজ পরিবারকে পেছনে ফেলে যাচ্ছেন। আমরা এই সাহসী নারী ও পুরুষদের তাদের সেবা ও ত্যাগের জন্য ধন্যবাদ জানাই।

পোস্টে উল্লেখ করা হয়, এই সাহসী নারী ও পুরুষেরা তাদের পরিবারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দুর্বল ও বিপন্ন জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য কাজ করে চলেছেন। তাদের এই কঠিন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ স্পষ্ট বলেছে, আমরা এই সাহসী নারী-পুরুষদের তাদের সেবা ও ত্যাগের জন্য ধন্যবাদ জানাই।

ওই পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকা সংবলিত ব্যাজসহ শান্তিরক্ষীদের ছবি এবং একটি নীল রিবনযুক্ত ‘ধন্যবাদ’ লেখা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা এই অবদানের প্রতি জাতিসংঘের আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম বৃহৎ এবং অত্যন্ত নির্ভরযোগ্য সদস্য রাষ্ট্র হিসেবে সুপরিচিত।

একাত্তর/আরএ
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর