নির্বাচনী প্রচারে পরিকল্পিত হামলা চালিয়েছে জামায়াত কর্মীরা, অভিযোগ রিজভীর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, পরিকল্পিত ওই আক্রমণে অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই বিজ্ঞপ্তি বিএনপির ফেসবুক পেইজেও প্রচার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল স্বয়ং এই হামলার নেতৃত্ব দেন।

বিএনপির ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় জামায়াত কর্মীরা ‘সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকেট বিক্রির মতো আপত্তিকর বিষয়’ প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করছিলেন। এতে ধর্মপ্রাণ সাধারণ মানুষ আপত্তি জানালে জামায়াতের কর্মীরা তাদের ওপর মারমুখী হয়। পরবর্তীতে শান্তিপূর্ণভাবে প্রচাররত বিএনপি নেতাকর্মীরাও অতর্কিতে বিনা প্ররোচনায় হামলার শিকার হন।

বিজ্ঞপ্তিতে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত ছবির উল্লেখ করে বলা হয়, ওই ছবিতে জামায়াত কর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণ চালাতে দেখা গেছে।

রুহুল কবির রিজভী দ্রুত এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর