শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ পিএম

শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া, বন্যা ও ভূমিধসের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন। 

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশন একটি জরুরি বার্তায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছে।
 
হাইকমিশন বলেছে, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, নিজের আবাসস্থল বা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যে কোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জরুরি সহায়তার জন্য হাইকমিশনের পক্ষ থেকে দুটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে: +94 71 760 6394 এবং +94 71 368 0461।

হাইকমিশন বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ জানিয়েছে— অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

আরবিএস
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন এবং সে দেশের সাম্প্রতিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষয়ক্ষতির পর...
ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন দ্বিপাক্ষিক কিছু সংবেদনশীল বিষয়ের কারণে একটি সূক্ষ্ম মোড় পার করছে, ঠিক তখনই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ নতুন করে সম্পর্কের ভিত্তি...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করেছে নয়াদিল্লি। 
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর