ভারতের সঙ্গে নতুন সম্পর্কের ভিত্তি খুঁজছে বাংলাদেশ: রিয়াজ হামিদুল্লাহ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন দ্বিপাক্ষিক কিছু সংবেদনশীল বিষয়ের কারণে একটি সূক্ষ্ম মোড় পার করছে, ঠিক তখনই ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ নতুন করে সম্পর্কের ভিত্তি স্থাপনের বার্তা দিলেন। আর সেই সম্পর্কের পটভূমি হতে পারে অর্থনীতি ও সংস্কৃতি। 

বুধবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, নতুন এক ‘ক্যানভাস’ বা পটভূমি তৈরি করার প্রচেষ্টা চলছে, যেখানে আমরা একটি যৌথ ভবিষ্যতের দিকে নজর দিতে পারি।

এই গুরুত্বপূর্ণ মন্তব্যটি এমন সময়ে এলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুতর অসুস্থ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন, যা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে জমে থাকা বরফ গলার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছিল, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আটকে থাকবে না।

হাইকমিশনার হামিদুল্লাহ ভারত ও বাংলাদেশের সম্পর্ককে 'অর্গানিক’ (অকৃত্রিম) এবং ‘পারস্পরিক আন্তঃনির্ভরশীলতা’ এর ওপর প্রতিষ্ঠিত বলে অভিহিত করেন। তিনি স্বীকার করেন, আলোচনায় দ্বিমত এবং সংবেদনশীল বিষয় রয়েছে, কিন্তু এগুলো একটি সম্পর্কের স্বাভাবিক অংশ। তিনি বলেন, সম্পর্কের কোনো একটি বিশেষ দিক তুলে ধরলে সামগ্রিক প্রেক্ষাপটের প্রতি সুবিচার করা হবে না।

হামিদুল্লাহ দু’দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দিয়ে জানান, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্র বিবেচনা করলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আমদানি প্রোফাইল এবং বন্দর ও লজিস্টিকসে নতুন সক্ষমতা যুক্ত হওয়ার সুযোগ দেখলে এই ইঙ্গিত স্পষ্ট হয়। এছাড়া, তিনি জানান, বাংলাদেশ ভারতীয়দের বাংলাদেশে চলাচলে কোনো বাধা সৃষ্টি করেনি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ২০২৫ সালের আগস্ট মাসের একটি রিপোর্ট অনুযায়ী, দ্বিপাক্ষিক বাণিজ্যে ১২ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে বলে তিনি জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে ঢাকা এখন সাংস্কৃতিক কূটনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর দিকে ঝুঁকছে। হাইকমিশনার জানান, আগামী বছর নয়াদিল্লিতে একটি বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের পরিকল্পনা চলছে।

তিনি ভারত ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য বাংলাদেশে তাদের পৈতৃক ভিটা পরিদর্শনের সুবিধা দেয়ারও প্রস্তাব করেছেন। হামিদুল্লাহর এই পদক্ষেপগুলো স্পষ্টতই ইঙ্গিত দেয়, উভয় দেশই যখন সংবেদনশীল একটি দ্বিপাক্ষিক সম্পর্ক পার করছে, তখন বাংলাদেশ বৃহত্তর পরিসরে অর্থনৈতিক একীকরণ, পর্যটন সুবিধা প্রদান এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে সম্পর্কের পরিধি প্রসারিত করতে চাইছে।

এআরএস
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
দ্বিপাক্ষিক সম্পর্কের এক যুগান্তকারী মাইলফলক হিসেবে আজ টোকিওতে বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ (ইপিএ) সই করেছে।
শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া, বন্যা ও ভূমিধসের কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন। 
বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর