মানবতাবিরোধী অপরাধ: পেছালো ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) তার বিরুদ্ধে দুই জন সাক্ষ্য দেন। এ মামলায় ইনুর বিরুদ্ধে ছয় জন হত্যাসহ মোট আটটি অভিযোগ আনা হয়েছে।
 
এদিকে, আশুলিয়ায় সাত জনকে হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দিচ্ছেন মামলার ২৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট জন পলাতক, আর গ্রেপ্তার আছেন আট জন।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-১ এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং দুই জনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি চার আসামি পলাতক।
 
গত ১৮ সেপ্টেম্বর হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। 

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ‘অনন্য মাইলফলক’ জুলাই গণঅভ্যুত্থান। অসীম সাহসী ছাত্র-জনতার ৩৬ দিনের টানা আন্দোলনে পতন ঘটে দীর্ঘ দেড় দশকের প্রতাপশালী স্বৈরাচারী শাসক শেখ হাসিনার। রাজপথ রঞ্জিত হয়...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর