বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করলো যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, যে ৯টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি-পাকিস্তানি শিক্ষার্থী নেবে না তারা হলো:

  • ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন
  • ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড
  • কোভেন্ট্রি ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন
  • ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার
  • লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি
  • অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি
  • বিপিপি ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব চেস্টার
  • গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি

কারণ কী?

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) নতুন ও কঠোর ভিসা কমপ্লায়েন্স নীতি চালু করেছে। এখন থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের স্পনসর করা ছাত্রছাত্রীদের ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের বেশি হয়, তাহলে তাদের স্পনসর লাইসেন্স অবনমন, ভর্তি স্থগিত কিংবা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। আগে এই সীমা ছিলো ১০ শতাংশ।

সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান:

  • বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার ২২ শতাংশ
  • পাকিস্তানিদের প্রত্যাখ্যানের হার ১৮ শতাংশ

হোম অফিস যে ২৩ হাজার ৩৬টি শিক্ষার্থী ভিসা আবেদন নাকচ করেছে, তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। এছাড়া এ দুই দেশের নাগরিকদের মধ্যে আশ্রয়প্রার্থীর আবেদনও আশঙ্কাজনক হারে বেড়েছে—যাদের অধিকাংশই আগে ছাত্র বা ওয়ার্ক ভিসায় ব্রিটেনে গিয়েছিলেন।

ফলাফলে নিজেদের লাইসেন্স বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলো এখন বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তিই বন্ধ করে দিচ্ছে।

আর তাতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনা এখন আরো দুঃসাধ্য হয়ে উঠলো। নতুন কঠোর নিয়ম, বাড়তি যাচাই-বাছাই ও অতিরিক্ত খরচের কারণে বহু মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

একাত্তর/আরএ
বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
ফেসবুকে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে পোস্ট দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং কিছু শিক্ষার্থী।
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজীকরণ এবং নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর