জার্মান যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনেকেই ‘ভুয়া নথি’ দেয়ায় সমস্যা হচ্ছে: রাষ্ট্রদূত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে শিক্ষার্থী যাওয়ার হার বাড়ছে। বাংলাদেশি আবেদনকারীরা সঠিক নথি দিলে ভালো হয়। অনেকেই ভুয়া নথি দেয়ায় যাচাই করতে সমস্যায় পড়তে হয় আমাদের যাচাইকারীদের।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলে জার্মান রাষ্ট্রদূত।

তিনি এসময় আরো বলেন, আমরা অবশ্যই বাংলাদেশের স্মার্ট তরুণদের আনতে চাই। আমরা ভোকেশনাল ট্রেনিং দিতে চাই।

সূত্রমতে, বর্তমানে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা দীর্ঘ দিনের অপেক্ষা (ওয়েটিং পিরিয়ড)। অনেক ক্ষেত্রেই বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে যেতে অপেক্ষা করতে হয় আড়াই থেকে তিন বছর।

এ নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে অনেক তরুণ জার্মানিতে পড়তে যান। অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। তবে আমরা তাদের স্বাগত জানাই।

দ্রুতই বাংলাদেশ জার্মান বিনিয়োগকারীদের আগ্রহের কারণ হবে উল্লেখ করে তিনি বলেন, এদেশের ৪০ মিলিয়ন মধ্যবিত্ত সমাজ অবশ্যই জার্মান বিনিয়োগকারীদের আগ্রহের কারণ হবে। ইউরোপের অনেক দেশেও এত বড় মধ্যবিত্ত অংশ নেই। বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ জার্মানিতে দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশ।

একাত্তর/আরএ
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর