কাঁচ ঘেরা ভবন নির্মাণে শিগগিরই নীতিমালা দেবে রাজউক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। কারণ, এসব ভবনে প্রাকৃতিক হাওয়া-বাতাস প্রবেশের কোনো সুযোগ থাকে না। 

তবে প্রকৃত পরিবেশবান্ধব ভবনকে অন্যান্যদের চাইতে ছেড়ে দেয়া জায়গা অনুপাতে উপরের দিকে শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে বর্ধিত তলা নির্মাণের জন্য বিশেষ সুবিধা দিতে চায় রাজধানীতে ভবনের নকশা অনুমোদনকারী প্রতিষ্ঠানটি। এজন্য, আন্তর্জাতিক বিধির সাথে সমন্বয় করে দেশের পরিবেশের সাথে খাপ খায় এমন নীতিমালা সহসাই প্রণয়ন করা হবে জানিয়েছে রাজউক।  

পশ্চিমা বিশ্ব বা শীত প্রধান দেশের মতোই নাতিশীতোষ্ণ বাংলাদেশেও তৈরি হচ্ছে কাঁচে ঘেরা এমন উঁচু ভবন। বাহির থেকে এসব ভবনে বাতাস প্রবেশের সুযোগ নেই বললেই চলে। স্বাভাবিক তাপমাত্রার জন্য নির্ভর করতে হয় শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের ওপর।

তবে এসব ভবনে পরিবেশ নষ্ট করে তৈরি পোড়া ইট ব্যবহার হয় না। এর পরিবর্তে দেয়াল তৈরি হয় টেকসই কাঁচে। আবাসন ব্যবসায়ী ও সট সাউথ ব্রিজ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খান বলেন, বিদ্যুতের ব্যবহার কমাতে সূর্যের আলো প্রবেশ করে কাঁচ দিয়ে, আর হাওয়া-বাতাস তৈরির জন্যও নেয়া হয় বিশেষ ব্যবস্থা। ভবনে ব্যবহার করা অন্যান্য উপাদানও থাকে পরিবেশবান্ধব। 

তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বলছে, আন্তর্জাতিক সংস্থার নীতি অনুসরণ করে তৈরি এই ভবনগুলো বাংলাদেশ উপযোগী পরিবেশবান্ধব নয়। যদিও তারা আপাতত এটি আমলে নিচ্ছেন। তবে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। 

স্থপতি আহমেদ ইমতিয়াজ খান বলছেন, দেশে কোনো নীতিমালা না থাকায় তারা আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করছেন। আর আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, পরিবশেবান্ধব ভবন অনেকটাই খোলামেলা পরিবেশে তৈরি, যা বিদ্যুৎ, জ্বালানি এবং পানি সাশ্রয়ী। নির্মাণে খরচ কিছু বেশি হলেও পরিবেশবান্ধব এসব ভবনের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ খরচ কম এবং কার্বন নিঃসরণ করে না বললেই চলে।

এআরএস
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রাজধানী ঢাকা শহরে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলা ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে এবার একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর