সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ২০টি পরিপত্র জারি করবে ইসি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তফসিল ঘোষণা করবেন।

ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় ২০টি পরিপত্র জারি করবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপত্র জারি হবে। প্রথম পরিপত্রে বলা থাকবে, কমিশনের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার নির্দেশনা।

এছাড়া পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষা, জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইতোমধ্যে লাগানো পোস্টার-ব্যানার অপসারণ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয়ে পরিপত্র জারি হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরো বলেন, তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রজ্ঞাপন জারি হবে। এরপর রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

এর পরে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে, যার মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স অবজারভেশন টিম,  জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সেল ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বদলি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হবে।

অননুমোদিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্যও তাৎক্ষণিকভাবে নির্দেশনা জারি করবে ইসি।

এর আগে, বুধবার বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণা ও প্রচার সংক্রান্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

গতকাল বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি’র কার্যালয়ে এই ভাষণ রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করা হয়।

একাত্তর/আরএ
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর