সৈকতে বিকিনিতে স্বস্তিকা, জন্মদিনে নিজেকে উদযাপন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

বাংলা সেলুলয়েড জগতে স্বস্তিকা মুখোপাধ্যায় সব সময়ই সাহসী অভিনেত্রী হিসাবে পরিচিত। একই সঙ্গে তিনি ভীষণ ঠোঁটকাটা বলেও পরিচিত। নিজের বয়স লুকিয়ে রাখতে একেবারে পছন্দ করেন না নায়িকা। এমনকি ওজন বা মেদকে পাত্তা দেন না। জীবনকে নিজের ছন্দে চালাতেই পছন্দ করেন স্বস্তিকা।

সামাজিক মাধ্যমে একাধিকবার বডি শেমিংয়ের শিকার হলেও, নিজের ৪৫তম জন্মদিনে অকপটে স্বীকার করে নিলেন এই শরীরকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। জন্মদিনের দিন নৈসর্গিক অবকাশ কেন্দ্র মন্দারমণিতে তাকে বিকিনিতে দেখা গেল। সেই আগের মতোই ঝড় তুললেন নেট দুনিয়ায়।

বরাবরই নিজেকে খোলামেলা পোশাকে তুলে ধরতে পিছু পা হননি স্বস্তিকা। শরীর নিয়ে কটাক্ষ শুনলেও সেই কটাক্ষের পাল্টা জবাবও স্বস্তিকা বহুবার দিয়েছেন। এর আগেও তাঁকে সুইম পোশাকে বহুবার দেখা গিয়েছে। ১৪ ডিসেম্বর স্বস্তিকার জন্মদিন। এদিন তিনি ৪৫ বছরে পা দিলেন।

জন্মদিনের দিনটা নিজের মতো করে কাটাবেন বলেই চলে যান গিয়েছেন মন্দারমণির সৈকতে। আর সেখান থেকেই হলুদ ও সাদা চেক বিকিনিতে দেখা গেল স্বস্তিকা বেশ কিছু পোজে ছবি তুলেছেন তিনি। মেকআপ ছাড়া, গলায় সাদা বড় পুঁতির মালা, চোখে রোদ চশমা। গলার একটু নীচেই তার গোলাপ ট্যাটু ফ্লন্ট করতেও ভুললেন না। তবে এই ছবি শেয়ার করে স্বস্তিকা জানালেন তাঁর মনের কথা।

অভিনেত্রী লিখেছেন, এই শরীরটা বেঁচে আছে। গর্ভে সন্তানধারণ করেছে। কাজ করেছে, যত্ন করেছে, দুঃখ এসেছে, আনন্দ করেছে, রাজনীতি করেছে, প্রতিরোধ করেছে। এমন একটা শরীর যা সমাজ যখন অদৃশ্য হতে বলেছিল তখন অবসর নেয়নি। এমন একটা দেহ যা এখনও জল, সূর্য, স্থান দাবি করে। যদি এটা কাউকে অস্বস্তিতে ফেলে, তবে ভালো।

বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, এ কথা সব সময়ই মনে করেন এই অভিনেত্রী। তবে সমাজের বেশ কিছু প্রতিবন্ধকতা অনেক ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায়।

স্বস্তিকার কথায়, বয়স বেড়ে যাওয়াটা সমস্যা নয়। সমস্যা হলো সেই সংস্কৃতি, যা নারীদের ভয় দেখিয়ে অনুমতি চাওয়া বন্ধ করে দেয়। সমুদ্র আমাদের আরও সহনশীল করে তুলুক, অধ্যবসায় শেখাক। পানিকে ধরে রাখতে দাও। আমার প্রিয় নারীকে ৪৫তম জন্মদিনের শুভেচ্ছা। সেলুলাইটযুক্ত উরু, পিগমেন্টেড ত্বক, বয়সের কারণে খুঁতে ভরা শরীরের জন্য অভিনন্দন। আমি তোমাকে ভালোবাসি।

এআরএস
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর