বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতির বীর সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হন।

রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা আর ফুলেল ভালোবাসায় ভরে উঠেছে শহীদ বেদি।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৬টা ৫৬ মিনিটে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে স্মৃতিসৌধের মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য।

এসময় লাইন ধরে শৃঙ্খলার সঙ্গে রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এর হলের শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেককে এসময় পায়ে হেঁটেই স্মৃতিসৌধে যেতে দেখা গেছে।

আরবিএস
নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
দেশটাকে যারা চায়নি, তারা কীভাবে এই দেশকে ভালোবাসবে?—যশোরের নাভারণের যুদ্ধকালীন থানা কমান্ডার আলমগীর কবীরের এই একটি প্রশ্ন যেন একাত্তরের পুরো চেতনার সামনে এক বিশাল আয়না ধরে। সত্তরোর্ধ্ব এই মানুষটির...
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে সই করেছেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর