তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। অতীতের সব রেকর্ড যেন ছাড়িয়ে যায় এমন লক্ষ্য নিয়ে বিএনপির একটি কমিটি কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরজমিনে পরিদর্শন করে তার ফেরা উপলক্ষ্যে গঠিত কমিটির প্রতিনিধি দলের সদস্যরা।

পরে কমিটির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ফিরবেন তারেক রহমান। বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তিনি।

দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আরো জানান, সংবর্ধনার জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। চূড়ান্ত হলে সেটা জানানো হবে।

আর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথাও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ভারত সরকারের কঠোর সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একদিকে আপনারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ‘হাসিনা কার্ড’ খেলবেন, আবার অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইবেন—তা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর