স্বর্ণের দাম আরও বাড়লো

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে চার হাজার ১৯৯ টাকা। এতে এক ভরির দাম দাঁড়িছে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা। যা দেশের বাজারে এ পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) অতীতের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় দুই লাখ ২২ হাজার ৮৩ টাকা। এই রেকর্ড দাম নির্ধারণের ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রেকর্ড সৃষ্টি হলো। 

বুধবার থেকে নতুন যে দামে বিক্রি হবে স্বর্ণ

  • ২২ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা। 
  • ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা। 
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা।
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

বেড়েছে রূপার দামও

  • ২২ ক্যারেটের এক ভরি রূপার পাঁচ হাজার ১৩২ টাকা। 
  • ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার ৮৯৯ টাকা।
  • ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার ১৯৯ টাকা এবং 
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম তিন হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
একাত্তর/এসি
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর