মেট্রোরেলে চড়ে জানাজায় যোগ দিচ্ছেন হাজারো নেতাকর্মী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী অভিমুখে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ঢল নেমেছে। যানজট, ভিআইপি মুভমেন্ট এবং সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা এড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে যাতায়াতের মাধ্যম হিসেবে 'মেট্রোরেল'কে বেছে নিচ্ছেন। কর্তৃপক্ষও আড়তি ট্রিপের ব্যবস্থা করেছে। 

বুধবার সকাল থেকেই মতিঝিল ও কমলাপুর সংলগ্ন এলাকাগুলোতে দেখা গেছে জানাজাগামী মানুষের উপচে পড়া ভিড়। অন্যদিকে উত্তরা থেকে আগারগাাঁও পর্যন্ত প্রতিটি স্টেশনেও একই চিত্র। 

চট্টগ্রাম মহানগরীর ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বন্দর থানা বিএনপির সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে একটি বড় দল ট্রেনযোগে কমলাপুর পৌঁছান। দ্রুত জানাজাস্থলে পৌঁছাতে তারা সেখান থেকে মতিঝিল মেট্রো স্টেশনে এসে খামারবাড়ির ট্রেনের টিকিট সংগ্রহ করেন।

সিরাজগঞ্জ থেকে আসা কর্মী এনায়েতুর রহমান বলেন, বাসে এলে সময়মতো পৌঁছাতে পারব কি না তা নিয়ে সংশয় ছিল। তাই রংপুর এক্সপ্রেসে করে কমলাপুরে নেমেছি। দ্রুত পৌঁছানোর জন্য মেট্রোরেলই এখন সেরা সমাধান।

মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে শুধু মেট্রোরেল নয়, লোকাল বাস, মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত রিকশাতেও হাজারো মানুষকে ছুটতে দেখা গেছে। সবারই লক্ষ্য দুপুর ২টার নির্ধারিত সময়ের আগেই জানাজাস্থলে উপস্থিত হওয়া।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

গত ২৩ নভেম্বর অসুস্থতা বাড়লে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ কয়েক সপ্তাহ যমে-মানুষে লড়াইয়ের পর গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকেলে চন্দ্রিমা উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এআরএস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর