কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মায়ের কফিনের পাশে বসে তাঁকে তিলাওয়াত করতে দেখা যায়।

সকাল ১০টা ২৭ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের কোরআন তিলাওয়াতের একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, শোকাতুর পরিবেশে মায়ের মরদেহের পাশে অত্যন্ত মনোযোগের সাথে কোরআন পাঠ করছেন তিনি।

এর আগে সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য এবং দলের শীর্ষ নেতারা শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন এই আপসহীন নেত্রী। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেলের দিকে শেরেবাংলা নগরে স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

ইতিমধ্যেই জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ ও চন্দ্রিমা উদ্যান এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে অপেক্ষা করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল।
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর