যুক্তরাষ্ট্রের হাতে আটক মাদুরো নিউইয়র্কে পৌঁছেছেন, ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেয়ার’ ভিডিও প্রকাশ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। 

যুক্তরাষ্ট্রের বাহিনী তাকে কারাকাসে আটক করার পর নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরের বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে `অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেয়ার মতো’ একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট।

খবরে বলা হয়, মার্কিন সরকারি বিমান থেকে নামার সময় এফবিআই এজেন্টরা মাদুরোকে ঘিরে ফেলে এবং ধীরে ধীরে নিউইয়র্ক রাজ্যের একটি ন্যাশনাল গার্ড রানওয়ে দিয়ে তাকে পাহারা দিয়ে নিয়ে যায়।

এএফপির প্রকাশিত একটি ছবিতে  নিকোলাস মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে নিয়ে যেতে দেখা যায়।

সেখানে বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য তার জন্য অপেক্ষা করছিল।

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, ৬৩ বছর বয়সী এই নেতা প্রথমে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, তারপর তাকে  ব্রুকলিনের একটি ফেডারেল সুবিধা মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেয়া হবে।

ডিটেনশন সেন্টারটি সেই একই কারাগার, যেখানে র‌্যাপার শন ‘ডিডি’ কম্বসকে গত বছর তার বিচারকালীন সময়ে রাখা হয়েছিল।

মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একজন বিচারকের সামনে হাজির করা হবে।

তাদের বিরুদ্ধে ‘মাদক-সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে টন টন কোকেন আমদানি করেছেন।

এছাড়াও তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর