জয়পুরহাটে যুবদল কর্মীকে হত্যা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

জয়পুরহাটে যুবদলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার কারণ পারিবারিক কলহ বলে ধারণা করলেও পুলিশ বলছে তদন্তের আগে নিশ্চিত তা নিশ্চিত নয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার ঢাক্র পাড়া মোড় এই ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়ানুর রহমান (৩০)। পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি যুবদলের উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার বিরোধ চলছিলো। এরই জেরে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার মোস্তফার বাড়ি ও খরের গাদায় আগুন ধরিয়ে দেয়।

পাঁচবিবি থানার ডিউটি অফিসার এ এসআই নুরুন নবী জানায়, পারিবারিক কলহে এই  হত্যাবলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্ত হবে জড়িতদের শনাক্তে কাজ চলছে। 

একাত্তর/এসি
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়ায় নুরুউদ্দিন হাওলাদার (৩৬) নামের এক ঠিকাদারকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর