গাঁজা সেবনে বাধায় বাড়িতে হামলা, সেনবাগে স্কুলছাত্রকে খুন

আপডেট : ১১ জুন ২০২৬, ১২:৫২ পিএম

নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে জেলার সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আরাফাত হোসেন ফাহিম (১৫)। সে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। ফাহিম স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশ শ্রেণির ছাত্র ছিলো। আটক ব্যক্তির নাম হারুন। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আঞ্জু মিয়াজী বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলো পার্শ্ববর্তী এলাকার হারুন ও তার লোকজন। বুধবার সন্ধ্যায় হারুনসহ কয়েকজন ওই বাড়ির পাশে বসে গাঁজা সেবন করছিলো। এ সময় বাড়ির লোকজন তাদের ধাওয়া দিলে তারা প্রথমে পালিয়ে যায়।

এর জেরে রাত ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল যুবক আঞ্জু মিয়াজী বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজনও লাঠিসোটা নিয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে অন্ধকারের মধ্যে মাদক কারবারির এলোপাথাড়ি ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাত এবং মাদক কারবারি হারুনসহ অন্তত পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে ফাহিম, শাকিব ও রিফাতকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার শিমুল জানান, মাদক কারবারিদের হামলায় ওই ছাত্র নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অভিযান চালিয়ে হামলার মূল অভিযুক্ত আহত হারুনকে আটক করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর