ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: রিজওয়ানা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

গণতন্ত্রের ভিত্তি রচনা করতে রাষ্ট্রের সংস্কার ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোটে সকল ভোটারকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়ন বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে। যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে, সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে।

তিনি বলেন, এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ। এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে, এই তরুণ সমাজকেই সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে। স্বৈরাচার চলে গেল এতে খুশি হয়ে বসে থাকার কোনোই সুযোগ নেই। কারণ এ দেশে আগেও স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়েছিল। আমরা এখনও নূর হোসেনের কথা বলি তো, আমরা এখনও ডক্টর মিলনের কথা বলি তো, এরকম আরো অনেকে আছে যাদের নাম এই মুহূর্তে বলছি না- লম্বা তালিকা, ফলে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে দেশে গণতন্ত্র চলে আসে না। দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয়।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যিই ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকেই জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। আপনাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হবে যাতে নির্বাচনে আমরা না যাই, ভোটাররা যাতে ভীত হয় তার কিছু আলামত ইতোমধ্যে আমরা পেয়েছি। এই ভয়কে জয় করেছিল বলেই কিন্তু জুলাই-আগস্ট সফল হয়েছে। এর আগেও কিন্তু আন্দোলন হয়েছিল, সে আন্দোলনগুলো চূড়ান্ত সফলতার মুখ দেখেনি তার কারণ হচ্ছে ভয়কে তারা জয় করতে পারে নাই। ভয়ের নানান রকম মাধ্যমে ভয় দেখানো অব্যাহত ছিল।

তিনি বলেন, এখনো কিন্তু ভয় দেখানো হচ্ছে। এই যে ভয়, এই ভয়টাকে আমাদের জয় করতে হবে।

একই আয়োজনে অংশ নিয়ে আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন দুই উপদেষ্টা।

নগর সুরক্ষায় অবদান ও বিভিন্ন সামাজিক কাজের জন্য আট ক্যাটাগরিতে ১০ জনকে ডিএনসিসি নাগরিক পদক প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সর্বোচ্চ করদাতার পুরষ্কার পায় পানি উন্নয়ন বোর্ড।

একাত্তর/আরএ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে সব...
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর