ডেড সি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা ডাচ বিজ্ঞানীর!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

গত সপ্তাহে লেবানন ও সিরিয়ায় অনুভূত হওয়া কম্পনের পর বৃহস্পতিবার ডাচ বিজ্ঞানী ফ্রাঙ্ক হুগারবিটস পূর্বাভাস দিয়েছেন, মৃত সাগর (ডেড সি) অঞ্চলে রিখটার স্কেলে ৬ থেকে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। লেবাননভিক্তিক এন আনাহার নিউজ এই খবর দিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তিনি বলেন, লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক মৃদু কম্পনের ফলে এই অঞ্চলে ভূমিকম্পের সক্রিয়তা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক ঘটনাবলি বিশ্লেষণ করলে দেখা যায়, ‘ডেড সি ট্রান্সফর্ম ফল্ট’-এর ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করার সক্ষমতা রয়েছে।

এদিকে বুদভার সকালেই জর্ডানের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ‘জর্ডান সিসমোলজিক্যাল অবজারভেটরি’ মৃত সাগরের কাছে ঘোর আল-সাফি এলাকায় চার মাত্রার একটি কম্পন রেকর্ড করেছে। মানমন্দিরের প্রধান ঘাসান সোয়াইদান জানান, ঠিক সকাল ১০টার সময় ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। এই কম্পনের সঙ্গে ডাচ বিজ্ঞানীর আগাম সতর্কতা মিলে যায়।

উল্লেখ্য, গত শনিবার আয়োনিয়ান সাগরে অস্বাভাবিক ভূকম্পন কার্যকলাপের কারণে একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন হুগারবিটস। তার সেই সতর্কবার্তার মাত্র কয়েক ঘণ্টা পরেই বৈরুত ও এর আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। লেবাননের ন্যাশনাল সেন্টার ফর জিওফিজিক্সের মতে এর মাত্রা ছিল ৩.৩, যদিও বিশ্বব্যাপী পর্যবেক্ষণ কেন্দ্রগুলো এর মাত্রা প্রায় চার বলে উল্লেখ করেছিল।

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর