হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্রের মজুত বাড়ালো ইরান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

ইরানে চলমান বিক্ষোভের তীব্রতা কমে এসেছে বলে দাবি করেছেন তেহরানের কর্মকর্তারা। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছেন, ইরানজুড়ে বিক্ষোভে দমনে চরমপন্থা থেকে সরে এসেছে খামেনি প্রশাসন এবং গ্রেপ্তার কাউকে ফাঁসি দেয়া হচ্ছে না। তবে, ইরানের হামলা বিষয়ে সম্ভাবনা একেবারে নাকচও করেননি আমেরিকান নেতা।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার চরম পারদ চড়তে থাকায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বুধবার জানিয়েছে, তারা বর্তমানে প্রতিরক্ষামূলক প্রস্তুতির তুঙ্গে রয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের ঘাটতি কাটিয়ে উঠে অতীতের যে কোনো সময়ের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত এখন সর্বোচ্চ রয়েছে। 

আইআরজিসি- এর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্রের মজুত বৃদ্ধি করা হয়েছে। মুসাভি জোর দিয়ে বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স এখন সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে তারা প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, গত জুনের মাঝামাঝি সময়ে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই ডিভিশনের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বহুগুণ বেড়েছে। তিনি জানান, জুনের ওই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া সব সরঞ্জাম সম্পূর্ণ মেরামত করা হয়েছে, যা বাহিনীকে প্রস্তুতির সর্বোচ্চ স্তরে ধরে রেখেছে।

উল্লেখ্য, জুনের সেই ১২ দিনের যুদ্ধের সময় ইরান ইসরাইলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর আগে তেল আবিব ইরানে হামলা চালিয়ে বেশ কয়েকজন সিনিয়র সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীকে হত্যা করার পর ইরান এই প্রতিক্রিয়া দেখায়। সেই সংঘর্ষের সময় ওয়াশিংটনও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল।

মুসাভির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গত মাস থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার মিশিগানে এক বক্তৃতার পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, সব ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। তিনি ইরানিদের প্রতিষ্ঠানগুলো দখল করার আহ্বান জানান এবং সতর্ক করে দেন, যারা হত্যাকারী এবং নির্যাতনকারী হিসেবে চিহ্নিত হবে তাদের খুব চড়া মূল্য দিতে হবে। 

এর আগে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে তবে তিনি তাদের উদ্ধার করতে এগিয়ে আসবেন।

বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, তেহরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট এখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার কথা বিবেচনা করছেন।

ইরানি কর্মকর্তারা এর প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান আক্রান্ত হলে তারা ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত আমির সাঈদ ইরাভানি ট্রাম্পের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে সহিংসতা উসকে দেয়া ও সামরিক হুমকি দেয়ার অভিযোগ আনেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছেন এবং তাকে ইরানিদের অন্যতম প্রধান হত্যাকারী হিসেবে অভিহিত করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে অনেক দেশ ইতিমধ্যে তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার অনুরোধ জানিয়েছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর