হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে, জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নতুন সীমানা জারি করে শিডিউল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে বলা হয়, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬।
পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন হবে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে গত ৪ সেপ্টেম্বর ইসি প্রকাশিত গেজেট অনুযায়ী।
গণভোটের প্রচারণা চালাতে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা