জন আব্রাহামকে নিয়ে রিমির বিস্ফোরক মন্তব্য!

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

বলিউডের জনপ্রিয় ‘ধুম’ সিনেমার সেই সুইটিকে মনে আছে? রিমি সেন অনেকদিন আগেই অভিনয় ছেড়ে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় থিতু হয়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পুরোনো সহকর্মী জন আব্রাহামকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে।

অভিনয়কে বিদায় জানিয়ে এখন দুবাইয়ের সফল ব্যবসায়ী রিমি সেন। বলিউডের হার্টথ্রব জন আব্রাহামকে নিয়ে কথা বলতে গিয়ে রিমি যা বললেন, তাকে একাধারে প্রশংসা এবং চরম কটাক্ষ- দুই-ই বলা চলে। রিমির মতে, জন আব্রাহাম আসলে অভিনয় পারতেন না, কিন্তু তার বুদ্ধিমত্তা এতটাই প্রখর ছিল যে, তিনি অত্যন্ত চতুরতার সাথে নিজের ‘অভিনয় অক্ষমতা’ লুকিয়ে রাখতে পেরেছেন।

জন আব্রাহামের ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে। ২০০৩ সালে ‘জিসম’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। রিমি সেনের ভাষ্যমতে, শুরুতে জন জানতেন না কীভাবে অভিনয় করতে হয়। কিন্তু তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান। তিনি নিজের সীমাবদ্ধতাগুলো জানতেন। তাই তিনি এমন সব চরিত্র বেছে নিতেন যেখানে খুব বেশি অভিনয়ের দরকার নেই, বরং অ্যাকশন আর লুক দিয়ে বাজিমাত করা যায়।

রিমি আরও যোগ করেন, মানুষ যখন সমালোচনা করত, তিনি পাল্টা কিছু বলতেন না। বরং ধীরস্থিরভাবে এমন সব কাজ করতেন যাতে তাকে দেখতে ভালো লাগে। ফলে তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেত না। দীর্ঘ সময় ক্যামেরার সামনে থাকায় মানুষ এমনিতেই অভিনয় শিখে যায়, জনও তাই করেছেন।

কটাক্ষের সুরে শুরু করলেও শেষে জনের স্ট্র্যাটেজির প্রশংসাই করেছেন রিমি। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি জানি তিনি কতটা বুদ্ধিমান। একজন মডেল থেকে অ্যাকশন হিরো, এরপর সফল প্রযোজক এবং সফল ব্যবসায়ী- এই যাত্রাটি তিনি খুব পরিকল্পনা করে পাড়ি দিয়েছেন। নিজের দুর্বলতাকে পুঁজি করে কীভাবে সফল হওয়া যায়, জন আব্রাহাম তার আদর্শ উদাহরণ।

মুম্বাইয়ের গ্ল্যামার জগৎ ছেড়ে দুবাইয়ের রিয়েল এস্টেট ব্যবসায় নাম লেখানো প্রসঙ্গে রিমি জানান, দুবাইয়ের জীবনযাত্রা তাকে অনেক বেশি টানে। তার মতে, দুবাই সবাইকে আপন করে নিতে জানে। এখানকার সুযোগ-সুবিধা আর মানুষের জীবন সহজ করার যে প্রচেষ্টা, তা মুম্বাইয়ে অভাব। উল্লেখ্য, রিমি সেন ‘ধুম’ ছাড়াও ‘হাঙ্গামা’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছিলেন।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর