ঢাকায় মুসাব্বির হত্যার অন্যতম শুটার রহিম গ্রেপ্তার: ডিবি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুসাব্বির হত্যার অন্যতম শুটার মো. রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল,  দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবিপ্রধান জানান, মুসাব্বির হত্যার আসামি রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছি। অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করে ডিবি প্রধান জানান, বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা বিনাস ওরফে দিলীপের নির্দেশে এই হত্যাকাণ্ড। কারওয়ান বাজার কেন্দ্রীক ৮-৯ টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা৷ 

একাত্তর/এসি
ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় আদালতে দোষ স্বীকার করেছেন শুটার জিন্নাত। পাশপাশি তিন জনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মুসাব্বির গুলি করে হত্যার ঘটনায় প্রধান শুটারসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, এই...
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ‘প্রধান শুটারসহ’ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া ‘পিলেট’ অপসারণ করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর