নিজামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে: পাবনায় জামায়াত আমির

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম

পাবনার সন্তান ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে এবং ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে একজন জনপ্রিয় নেতাকে বিদায় করা হয়েছে। দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায়, সে জন্য আমরা ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। কেউ বলতে পারবে না জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজ বা দখলবাজ।

আঞ্চলিক রাজনীতি ও আধিপত্যবাদ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আধিপত্যবাদের কোনো চিহ্ন রাখা হবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করব না। প্রতিবেশীদের বলবো, আমাদের দেশের বিষয়ে নাক গলাতে আসবেন না।

আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে আজাদী আর ‘না’ ভোট মানে গোলামী। ‘হ্যাঁ’ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে।

পাবনাবাসীর উন্নয়ন নিশ্চিত করতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী পাবনাবাসীর সব ন্যায্য দাবি পূরণে বদ্ধপরিকর।

উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে আজ গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ হয়ে পাবনায় সর্বশেষ এই জনসভায় বক্তব্য দেন তিনি।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর