দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এই আশ্বাস দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এ তথ্য জানান।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক ও নার্সসহ উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে ওমানি মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান।

বৈঠকে ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি; কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই; বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক-বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এসময় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আহ্বানের প্রস্তাব করেন উপদেষ্টা। এছাড়া, শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য তিনি ওমানি মন্ত্রীকে আহ্বান জানান।

ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড. আসিফ নজরুল।

আরবিএস
চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর