ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ: মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন দেশি-বিদেশি নানা সমীকরণ চলছে, ঠিক তখনই নিজের ও নিজ দেশের অবস্থান স্পষ্ট করলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি সোজা জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করবে না; বরং ভোটের ফলাফল কী হবে তা সম্পূর্ণ এ দেশের জনগণের ইচ্ছার ওপর নির্ভর করবে।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো নির্দিষ্ট পক্ষ নেয় না। তিনি স্পষ্ট করেন, এই নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন শুধু বাংলাদেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যে সরকারকেই ক্ষমতায় বসাবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সিইসির সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করছে, সে বিষয়ে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করা হয়। ব্রিফিং শেষে ক্রিস্টেনসেন জানান, নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত তথ্যগুলো জেনে তিনি সন্তুষ্ট।

মার্কিন রাষ্ট্রদূত তার প্রতিক্রিয়ায় বলেন, তিনি বাংলাদেশে আসার আগে মার্কিন সিনেটে তার নিশ্চিতকরণ শুনানির সময় থেকেই এ দেশের নির্বাচন নিয়ে আগ্রহী ছিলেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচনের দিনটির দিকে তাকিয়ে আছি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানতে পেরেছি, নির্বাচনকে একটি উৎসবমুখর দিনে পরিণত করার প্রত্যাশা রয়েছে। আমিও আশা করি, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মার্কিন দূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিনিধিদলে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষে সিইসির পাশাপাশি উপস্থিত ছিলেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

উপস্থিত সাংবাদিকরা জাতীয় নির্বাচনের তারিখ বা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রশ্ন করতে চাইলে রাষ্ট্রদূত বিনয়ের সঙ্গে তা এড়িয়ে যান। তিনি কোনো প্রশ্ন নেবেন না জানিয়ে ‘সরি’ বলে নির্বাচন ভবন ত্যাগ করেন।

উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নেয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় নির্বাচন কমিশনের সঙ্গে তার এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর