১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লব হবে: নাহিদ ইসলাম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের দিন নিয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক থাকলেও আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের রায় দেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে মেরুল বাড্ডায় নিজ নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় যোগ দিয়ে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান।

প্রচারণা চলাকালে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগেই বিভিন্নস্থানে হত্যা ও হামলার ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে।

তিনি আশা প্রকাশ করেন, সব দলের সহনশীল আচরণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজের প্রতীক ‘শাপলা কলি’তে ভোটের আবেদনের পাশাপাশি দেশ সংস্কারের লক্ষ্যে চলমান গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে এনসিপি প্রার্থী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি সংঘাত বা সহিংসতার পথ বেছে নেয়, তবে তাদের অবস্থা ৫ আগস্টের মতো হবে।

তিনি তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদা করেন, নির্বাচিত হতে পারলে ঢাকা-১১ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব,...
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতকে কর্মসংস্থানমুখী ও উৎপাদনশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর