খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট রোধে বহির্নোঙরে কোস্ট গার্ডের যৌথ অভিযান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ এএম

চট্টগ্রাম বহির্নোঙরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট বেইস চট্টগ্রাম, নৌপরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে এই অভিযান চালানো হয়।

সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী খাদ্যদ্রব্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড এখন থেকে চট্টগ্রাম বন্দরসহ বহির্নোঙরে সার্বক্ষণিক নজরদারি জোরদার করেছে। এছাড়া বন্দরের নির্দেশনা অনুযায়ী, ৭২ ঘণ্টার বেশি কোনো খাদ্যদ্রব্য বা ভোজ্যতেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না। ভোজ্যতেলবাহী জাহাজগুলোকে দ্রুত গন্তব্যে পাঠাতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতে কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
সার ব্যবস্থাপনায় যারা অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর