খাগড়াছড়িতে ১৮৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের ২০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ১২২টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। মাত্র ১৮টি কেন্দ্রকে ‘সাধারণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তথ্যের ভিত্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পাহাড়ি জেলার ভৌগোলিক দুর্গমতা, যাতায়াত ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্বের নির্বাচনী অভিজ্ঞতার আলোকে এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, পুলিশের পক্ষ থেকে কেন্দ্রগুলোকে এভাবে ভাগ করা হলেও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মাহমুদ বলেন, ভৌগোলিক অবস্থান ও প্রার্থীদের নিজস্ব ভোটকেন্দ্রগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে ঝুঁকি বিবেচনা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তবে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে। নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে মাঠে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলায় এবার মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ভোটাররা ২০৪টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একাত্তর/আরএ
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর