তিনটি গ্রামি জিতে ব্যাড বানি বললেন ‘আমরা পশু নই, মানুষ!’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় গাওয়া গান দিয়ে প্রথম কোনো শিল্পী হিসেবে তিনি ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা অ্যালবামের শিরোপা জিতে নিয়েছেন। এই বছর তিনি মোট তিনটি সোনালি গ্রামোফোন ট্রফি জিতেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সফল এক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শুধু তাই নয়, এই সম্মানের জন্য মিউজিক্যাল একাডেমিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি তার বক্তব্যে মার্কিন ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) এবং তাদের পরিচালিত অভিযানের তীব্র সমালোচনা করেন। তীক্ষ্ম ভাষায় বলেছেন, আমরা পশু নই, আমরা বন্য নই।

কালো স্যুটে সজ্জিত ব্যাড বানি যখন ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ গ্রহণ করতে মঞ্চে ওঠেন, তখন উপস্থিত দর্শকরা তাকে দাঁড়িয়ে সম্মান জানান। সেখানে তিনি আইসিই-এর বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদী বার্তা দেন। স্প্যানিশ ভাষায় দেয়া তার সেই ভাষণের অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে আমি বলতে চাই- আইসিই বিদায় হোক। আমরা বন্য নই, আমরা পশু নই, আমরা ভিনদেশি বা এলিয়েন নই; আমরা মানুষ এবং আমরা আমেরিকান’।

তিনি আরও যোগ করেন, আমি মানুষকে বলতে চাই- আমি জানি বর্তমান সময়ে ঘৃণা না করাটা খুব কঠিন। আমি ভাবছিলাম যে মাঝেমধ্যে আমরা কলুষিত বা বিষাক্ত হয়ে পড়ি- আমি জানি না ইংরেজিতে এটা কীভাবে বলতে হয়।

বক্তব্যের শেষে তিনি বলেন, আমাদের আলাদা হতে হবে। যদি আমাদের লড়াই করতে হয়, তবে তা ভালোবাসার মাধ্যমেই করতে হবে। আমরা তাদের ঘৃণা করি না। আমরা আমাদের মানুষকে ভালোবাসি, আমাদের পরিবারকে ভালোবাসি; আর এভাবেই এগিয়ে যেতে হবে- ভালোবাসা দিয়ে। দয়া করে এটা ভুলবেন না। ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বর এবং গ্র্যামিকেও ধন্যবাদ।

ল্যাটিন এই গায়ক তার সুপারহিট অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফোটোস’ এর মাধ্যমে প্রথম স্প্যানিশ ভাষার শিল্পী হিসেবে বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস গড়েন। ২০২৫ সালের ৫ জানুয়ারি মুক্তি পাওয়া এটি ছিল তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বর স্থান দখল করে।

ব্যাড বানি মোট ছয়টি মনোনয়নের মধ্যে তিন পুরস্কার জিতেছেন, যার মধ্যে রয়েছে ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’, ‘বেস্ট মিউজিকা আরবান অ্যালবাম’ এবং ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’।

উল্লেখ্য, ব্যাড বানি ছাড়াও বিলি আইলিশ এবং অলিভিয়া ডিন তাদের বিজয় ভাষণে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সমালোচনা করেছেন। তারা এই বৈশ্বিক মঞ্চকে নিজেদের দৃষ্টিভঙ্গি বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছেন।

এআরএস
বলিউডের ব্যাড বয় কি তবে এবার আসলেও 'গুড বয়' হয়ে গেলেন? জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। 
এক যুগেরও বেশি সময় ধরে যে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে রণে খান্ত দিয়ে হেরে গেলেন সংগীতশিল্পী নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। তার প্রস্থানে শোক নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর