পাঁচ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল চলাচল স্বাভাবিক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫ এএম

পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজধানীর সঙ্গে উত্তরের রেল চলাচল। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সকাল ৯টার পর ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, ভোর ৪টার দিকে উল্লাপাড়ার মোহনপুর রেলওয়ে স্টেশনের কাছে ‘এনজি ডিসি ব্লক ঢাকা’ নামের ওই তেলবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: পানি বাড়ছে-কমছে; বন্যায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন থেকে লাইট ইঞ্জিন এনে ট্রেনটিকে উদ্ধার করা হয়েছে। এরপরই নিয়মিত ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই রুট। ট্রেনটিকে উদ্ধার করে উল্লাপাড়ায় নেওয়া হয়েছে। সান্তাহার স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যাবে।

একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর