রাজধানীতে বাসা থেকে দম্পতিসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

রাজধানীর পল্লবীতে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন-  মাসুম (৩৫), তার স্ত্রী সুমী (৩২), তাদের সন্তান মিনহাজ (৩.৫) ও আসাদ (১.৫)। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের তিন নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্প থেকে মরদেহগুলোর উদ্ধার করা হয়।

পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম সাংবাদিকদের বলেন, ধারনা করা হচ্ছে সকাল আটা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারনা, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর কারণ জানতে চেষ্টা চলছে। 

পল্লবী থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, দুপুর ১২টার দিকে আমরা খবর পাই। ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী তার দুই সন্তানসহ  মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি জানান, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো। প্রাথমিকভাবে জানা যায়, হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। 

ওসি বলেন, সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে, মরদেহের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

একাত্তর/এসি
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
ঢাকায় একটি বাসার বেজমেন্টের নিচ থেকে এক ব্যক্তির (পুরুষ) মাথা বিহীন ও সাত টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের টুকরোগুলো একটি পলিথিনে মোড়ানো ছিলো।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর