শুক্রবার বিএনপির ইশতেহার, কী থাকছে তারেক রহমানের রূপকল্পে?

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বহুল প্রতীক্ষিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করবেন। 

বৃহস্পতিবার, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ইতিহাসে এটি একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে, কারণ তারেক রহমান প্রথমবারের মতো দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এর আগে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইশতেহার ঘোষণা করেছিলেন। 

২০১৮ সালে তার অনুপস্থিতিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এই দায়িত্ব পালন করেন। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে এবং নির্বাচনী ময়দানে সক্রিয় রয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। 

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপির ঐতিহাসিক ‘৩১ দফা’, ‘জুলাই সনদ’ এবং তরুণ ভোটারদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।

জীবনযাত্রার মানোন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’, ‘হেলথ কার্ড’ এবং ‘কৃষক কার্ড’-এর মতো জীবনঘনিষ্ঠ ও জনমুখী সেবাগুলোর ওপর বিশেষ জোর দেয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, তৃণমূল পর্যায়ের মানুষের মতামত এবং যুগের চাহিদার সাথে সংগতি রেখে ইশতেহারটি সাজানো হয়েছে। 

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ভিশন হলো জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করা। ইশতেহারের প্রতিটি পরিকল্পনা বাস্তবভিত্তিক এবং টেকসই করার চেষ্টা করা হয়েছে যাতে মানুষ তাদের পরিবার নিয়ে নিরাপদে এবং স্বনির্ভরভাবে থাকতে পারে।

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি থাকবে। 

এছাড়াও আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় ও কৃষকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার পরিকল্পনা অন্তর্ভুক্ত হয়েছে। অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপি নতুন ও বিস্তৃত দিকনির্দেশনা দেবে বলে জানা গেছে।

সব মিলিয়ে, বিএনপি এমন একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা দিচ্ছে, যা দেশের প্রতিটি সেক্টরে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জনগণের পূর্ণ নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করবে।

এআরএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর