দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: মুফতি রেজাউল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ, কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অপর পাল্লায় দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে অনুষ্ঠিত পটুয়াখালী-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো। কারণ আজ ৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এই আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এই আইনের কারণেই এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারবো না। আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি ঘর ছেড়ে পালায়, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।

এ সময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে রেজাউল করীম বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে। তাই নতুন ভোটারসহ সকল শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্য সচিব আলহাজ্ব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করিম ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেননি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর