জোট নয়, এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, নৈতিকভাবে তারা কারও চেয়ে দুর্বল নন। ৩২টি আসনে প্রার্থী না দিলেও পরবর্তীতে সমমনা ও আদর্শিক মিল থাকা প্রার্থীদের সমর্থন দেওয়া হবে এবং আসন সংখ্যা কমবেশি হতে পারে।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের আমির স্পষ্টভাবে জানিয়েছেন যে, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়া আইনের বদলে প্রচলিত আইনে নির্বাচন করবেন। জন্মের পর থেকে ‘আল্লাহর আইন চাই’ স্লোগান দিলেও ক্ষমতায় যাওয়ার লোভে তারা সেই অবস্থান থেকে সরে গেছেন। এছাড়া জামায়াতের আমির তারেক রহমানের সাথে দেখা করে ‘জাতীয় সরকার’ গঠনের আলোচনা করলেও ইসলামী আন্দোলনের সাথে কোনো পরামর্শ করেননি।

গাজী আতাউর রহমান আরো অভিযোগ করেন, গত ৯ ডিসেম্বর দুই আমিরের বৈঠকে প্রথম আলোর একটি জরিপ (যেখানে ইসলামী আন্দোলনের সমর্থন ০.১ শতাংশ দেখানো হয়েছিল) নিয়ে তাদের আমিরকে অপমান করা হয়েছে। জামায়াত যে আসনগুলো ছেড়েছিলো, সেগুলো তারা ‘অনুগ্রহ’ হিসেবে দিয়েছিল বলে মনে করছে ইসলামী আন্দোলন, যা তাদের আত্মসম্মানবোধে লেগেছে।

নির্বাচনটি শেষ পর্যন্ত ‘ইলেকশন’ হবে নাকি ‘সিলেকশন’—তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, জামায়াতের মতলব ভালো নয়।

একাত্তর/আরএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর