চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসভবনে যান।

তারেক রহমান সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান চরমোনাই পীর। এ সময় দুই নেতা কুশলাদি বিনিময় করেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

সাক্ষােত তারেক রহমানের সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

ইসলামী আন্দোলনের পক্ষে মুফতি রেজাউল করীমের সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি এবং আবুল খায়ের মোহাম্মদ এসাহাক।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান প্রথমে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর একই রাতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে সৌজন্য বিনিময় করেন।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এককভাবে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ। 

একাত্তর/এসি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল।
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ২৪ এর জুলাইয়ে যে লড়াই শুরু হয়েছিলো তা এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর