‘১১ দলের সংবাদ সম্মেলন স্থগিতে ইসলামী আন্দোলনের আমীর কাউকে অনুরোধ করেননি’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী রেজাউল করিম ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেননি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একবক্স নীতিতে অটল-অবিচল থেকে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার ভিত্তিতে আলোচনা এগিয়ে নিচ্ছে। এ বিষয়ে দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজকে এক বিবৃতিতে বিষয়টি পরিস্কার করেছেন।

শেখ ফজলুল করীম মারুফ আরও জানান, আজকের সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর কাউকে কোনো অনুরোধ করেন নাই। ইসলামী আন্দোলনের আমীরের অনুরোধে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে বলে যে সংবাদ প্রচারিত হয়েছে, তার কোনো সত্যতা নাই।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী...
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল।
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসহ আটটি দল।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর