অন্তঃসত্ত্বা আফগান পুলিশ কর্মকর্তাকে পরিবারের সামনে হত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৫ পিএম

আফগানিস্তানের ঘোর প্রদেশে এক অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে তালেবান সদস্যরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

নিহত ওই নারীর নাম বানু নেগার। তাকে ফিরোজকোহ শহরে আত্মীয়ের বাড়িতে আত্মীয়দের সামনে হত্যা করা হয়। নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 

শনিবার (৪ সেপ্টেম্বর) অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি বাড়িতে ঢুকে সবাইকে হাত-পা বেঁধে নেগারকে পিটিয়ে হত্যা করে। 

তালেবান সদস্যরা বিবিসিকে জানিয়েছে, এ হত্যার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই এবং ঘটনা তারা তদন্ত করে দেখছে। 

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি এবং এর সাথে তালেবানের সম্পৃক্ততা নেই সে ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি। 

আরও পড়ুন: তালেবানের দাবি প্রত্যাখ্যান, বেহাত হয়নি পাঞ্জশির

আফগানিস্তানের সাবেক সরকারের অধীনে যারা কাজ করত তাদের সাধারণ ক্ষমা করে দেয়া হয়েছে বলে মুজাহিদ বলেন, নেগারের মৃত্যুর সাথে ব্যক্তিগত শত্রুতার সম্পর্ক থাকতে পারে। 

তালেবানের ভয়ে অনেকেই এ হত্যার ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে চাইছে না বলে ধারণা করা হচ্ছে। তবে, তিনজন সূত্র বিবিসিকে জানিয়েছে, তালেবান সদস্যরা নেগারকে তার স্বামী ও সন্তানদের সামনে পিটিয়ে হত্যা করে। 

নেগারের বিকৃত চেহারা ও ঘরের রক্তাক্ত দেয়ালের ছবি গণমাধ্যমের কাছে সরবরাহ করেছে স্বজনরা।

একাত্তর/এসজে

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর