৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। উত্তীর্ণরা ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পরীক্ষার ১১তম দিনের মাথায় আজ ফলাফল প্রকাশ করলো পিএসসি।

এর আগে গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। 

৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীরা এখন ক্যাডার পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানার সুযোগ রয়েছে। 

আরবিএস
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
অতিরিক্ত প্রেস সচিব জানান, আকস্মিক এই সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর