রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয়, ৭৭টি আসন আমাদের শক্ত ভিত্তি: জামায়াত আমির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।

গত কয়েক মাস ধরে নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অনেকেরই সময়, শক্তি ও দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করার ফলে গণতন্ত্র শক্তিশালী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, অনেকের মনে কষ্ট বা গভীর হতাশা থাকা স্বাভাবিক, কিন্তু তাদের প্রচেষ্টা বিফলে যায়নি। ৭৭টি আসন পাওয়ার মাধ্যমে সংসদে জামায়াতের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে এবং তারা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী জোটে পরিণত হয়েছে। এটিকে কোনো পশ্চাদপসরণ নয়, বরং একটি শক্ত ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

ইতিহাসের উদাহরণ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ৩০টি আসনে সীমাবদ্ধ থাকলেও ১৮ বছরের পথ পেরিয়ে ২০২৬ সালে তারা সরকার গঠনে ফিরে এসেছে।

গণতান্ত্রিক রাজনীতিকে একটি দীর্ঘ পথচলা হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাদের লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় রাখা।

জামায়াত আমির আরও উল্লেখ করেন যে, নেতৃত্বের আসল পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়ের প্রতি প্রতিক্রিয়ায়।

একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, তারা সামগ্রিক ফলাফল স্বীকার করেন এবং আইনের শাসনের প্রতি সম্মান জানান। একটি ন্যায়ভিত্তিক ও দায়বদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবেন।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর