চামচ দিয়ে সুড়ঙ্গ খুড়ে ইসরাইলী কারাগার থেকে ফিলিস্তিনির পলায়ন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৭ পিএম

মরিচা-ধরা চামচ ব্যবহার করে চৌকস কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এক রাতের ভেতরেই ইসরায়েলের অন্যতম সুরক্ষিত কারাগার থেকে পালিয়েছেন ফিলিস্তিনি ৬ বন্দি। কৌশলে সুড়ঙ্গ ব্যবহার করে রাতের আধারে কারাগার থেকে পালিয়ে যান তারা। এ খবর জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে। ইতিমধ্যে পালিয়ে যাওয়া ফিলিস্তিনি বন্দিদের খোঁজে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে ইসরায়েল।

জানা যায়, সুড়ঙ্গ দিয়ে বন্দি পালিয়ে যাওয়ার এই ঘটনা ঘটেছে ইসরায়েলের জিলবোয়া কারাগারে। ধারণা করা হচ্ছে- ওই ৬ ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে করাগারের যে সেলটিতে অবস্থান করছিলেন, সেখানে গোপনে একটি সুড়ঙ্গ খুঁড়েছিলেন। সেই সুড়ঙ্গ দিয়েই তারা পালিয়ে যান। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে। কারাগারের ভেতরে শুরু হওয়া এই সুড়ঙ্গটির অপর মাথা কারাগারের ঠিক বাইরেই গিয়ে উঠেছে।


কর্মকর্তারা বলছেন, বন্দিদের পালিয়ে যাওয়ার এই দৃশ্য দেখেন কারাগারের বাইরে কৃষি মাঠগুলোতে থাকা কৃষকরা। তারাই পরে কারাগারের কর্মকর্তাদের বিষয়টি জানান।

বিবিসির প্রতিবেদনে আরও জানা যায়, পালিয়ে যাওয়া ওই ছয় ফিলিস্তিনির মধ্যে সশস্ত্র দল আল-আকসা মারটায়ার্স ব্রিগেড’র সাবেক একজন নেতা রয়েছেন। এছাড়া বাকি পাঁচজন ইসলামিক জিহাদের সদস্য।



ইসরায়েলি কারাগারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বন্দি পালিয়ে যাওয়ার এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো এই ঘটনাকে ‘বীরত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছে।

ফিলিস্তিনি বন্দিরা তাদের গোসলখানার মেঝে খুঁড়ে সুড়ঙ্গটি তৈরি করতে শুরু করেন এবং এর অপর মুখটি ঠিক কারাগারের বাইরে গিয়ে পৌঁছেছে। একপর্যায়ে সেই সুড়ঙ্গ ব্যবহার করেই পালিয়ে যান ওই ৬ ফিলিস্তিনি।

কৃষকদের নিকট থেকে সন্দেহজনক ব্যক্তিদের কারাগারের বাইরে বেরিয়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয় সময় ভোররাত ৪টায় আটক বন্দিদের সংখ্যা গণনা করেন ইসরায়েলি কর্মকর্তারা। পরে ছয় জনকে খুঁজে না পেয়ে বন্দি পলায়নের ঘটনাটি নিশ্চিত করেন তারা।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর