ইরানের সঙ্গে চুক্তি কি হবে? ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা আগামী ১০ দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

ওয়াশিংটন ডিসিতে নবগঠিত ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, তবে আপনারা আগামী ১০ দিনের মধ্যেই সব জানতে পারবেন। 

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। যদি তারা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে তার ফল ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি।

গত মঙ্গলবার জেনেভায় হোয়াইট হাউসের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে মার্কিন দাবির বিষয়ে দুই সপ্তাহের মধ্যে উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা মূলত এই প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।

এদিকে আলোচনার সমান্তরালে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলের পথে রয়েছে। রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছাবে, যেখানে ইতিমধ্যে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মোতায়েন রয়েছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক সরঞ্জাম রয়েছে, তা দিয়ে ইরানের ওপর বড়ো ধরনের বিমান হামলা চালানো সম্ভব। তবে এ ধরনের অভিযানের চূড়ান্ত লক্ষ্য কী হতে পারে, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সামরিক বিজ্ঞান পরিচালক ম্যাথিউ সেভিল বলেন, যুক্তরাষ্ট্রের দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একত্রে দৈনিক কয়েকশ বিমান হামলা পরিচালনা করতে সক্ষম। প্রশ্ন হলো, এতো বড়ো সামরিক প্রস্তুতির প্রকৃত উদ্দেশ্য কী?

অন্যদিকে, ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছে, যদি ইরান কোনো সামরিক আগ্রাসনের শিকার হয়, তবে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।

যুক্তরাষ্ট্র বর্তমানে ওই অঞ্চলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কাতারের আল-উদাইদ বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম স্থাপন করা হয়েছে। সাইপ্রাসের কাছে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলোও ইসরায়েল অভিমুখে আসা যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সক্ষম।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন একদিকে আলোচনার পথ খোলা রাখছে, অন্যদিকে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে বাধ্য করতে চাইছে।

একাত্তর/এসি
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর