রমজানে মাসে সিএনজি স্টেশন বন্ধের নতুন সূচি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের শুরু থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গ্যাস বিতরণ নেটওয়ার্কে গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি নিরসনে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ সহজ করতে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো দিনরাত ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) খোলা রাখতে হবে।

ঈদের এই বিশেষ সময় পার হওয়ার পর ২৬ মার্চ থেকে পুনরায় আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ ওই দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের শৃঙ্খলা রক্ষায় এবং জনভোগান্তি কমাতে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/এসি
অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
আগামী মে মাসের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহে অনিয়ম প্রতিরোধে সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে মোট পাঁচ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর