বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদের স্মরণ করলেন শোবিজ তারকারা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতির বয়ানে আজ ফুটে উঠেছে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা।

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেলুলয়েড ফিতার আদলে তৈরি শহীদ মিনারের একটি প্রতীকী ছবি শেয়ার করে তিনি সকল বীর শহীদের ত্যাগের কথা স্মরণ করেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সামাজিক মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করার মাধ্যমে একুশের চেতনাকে তুলে ধরেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ছবি: সংগৃহীত
দুই বাংলার প্রথিতযশা অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, একুশে ফেব্রুয়ারির ভোরের আলো যেন কিছুটা ভিন্ন হয়, বাতাসে ভেসে আসে শোক আর গর্বের এক মিশ্র অনুভূতি। জয়ার কাছে ভাষা কেবল উচ্চারণের বিষয় নয়, এটি মায়ের আঁচলের গন্ধ আর শৈশবের প্রথম ছড়ার মতো গভীর। তিনি বলেন, “সালাম, বরকত, রফিক, জব্বার—এই নামগুলো কেবল শহীদ নন, বরং বাঙালির ‘মা’ শব্দের ভেতরে লুকিয়ে থাকা এক অদম্য সাহস। এই আত্মত্যাগ যে বিশ্বজনীন এবং কোনো সীমানা মানে না, সেটিও তিনি মনে করিয়ে দেন।

চিত্রনায়িকা মুনমুন তাঁর জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ভাষার প্রতি তাঁর গভীর মমত্ববোধ প্রকাশ করেছেন। তিনি জানান, এক সময় ইংরেজি, উর্দু কিংবা হিন্দি বলতে পারার মধ্যে এক ধরণের বাহাদুরি খুঁজে পেতেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁর সেই ভুল ভেঙেছে। মুনমুনের মতে, অন্য ভাষায় কথা বলতে পারার মধ্যে কোনো বীরত্ব নেই; বরং নিজের ভাষায় মনের ভাব প্রকাশ করার চেয়ে বড় কোনো সুখ আর হতে পারে না।

ছবি; সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীসহ শোবিজের আরও অনেক তারকা সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তারকাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যক্তিগত স্মৃতিচারণ প্রমাণ করে যে, ভাষা আন্দোলনের চেতনা যুগের পর যুগ ধরে শিল্পীদের অনুপ্রেরণা জোগাচ্ছে।

দেশজুড়ে নানা আয়োজনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমে তারকাদের এই শ্রদ্ধাঞ্জলি নতুন প্রজন্মের কাছে ভাষার গুরুত্ব ও মর্যাদা আরও জোরালোভাবে পৌঁছে দিয়েছে।

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর