বৃহস্পতিবার একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক ২০২৬’ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সম্মাননা তুলে দেবেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানা গেছে।

এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের একুশে পদক যারা পেয়েছেন তাদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

যারা পাচ্ছেন একুশে পদক

চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা

সঙ্গীত: আইয়ুব বাচ্চু (মরণোত্তর)

সাংবাদিকতা: শফিক রেহমান

স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম

চারুকলা: অধ্যাপক আবদুস সাত্তার

নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার

শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার

ভাস্কর্য: তেজস হালদার যশ

নৃত্যকলা: অর্থী আহমেদ

দলগত: ব্যান্ড ওয়ারফেজ (সঙ্গীত)

নীতিমালা অনুযায়ী, একুশে পদকের জন্য মনোনীত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে এককালীন নগদ চার লাখ টাকা দেওয়া হয়। এর পাশাপাশি ১৮ ক্যারেটের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

বিগত কয়েক দশক ধরে ভাষা আন্দোলন, শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও সমাজসেবাসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে এই পদক দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’ তুলে দেওয়া হয়েছে। বর্ণাঢ্য অভিনয় জীবনে...
দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক ২০২৬।
একুশে পদক ২০২৬ ঘোষণা করেছে সরকার। এ বছর ৯ ব্যক্তি এক প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর